২৬৭৯ নার্স পাচ্ছেন ১১ কোটি টাকা প্রণোদনা
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত দেশের ২২টি হাসপাতালে কর্মরত দুই হাজার ৬৭৯ জন নার্স দুই মাসের মূল বেতন বা ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকা প্রণোদনা পাবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী হিসেবে এ টাকা পাবেন। তবে যারা আউটসোর্সিং হিসেবে কর্মরত তাদেরকে কোনোভাবেই এ টাকা দেওয়া যাবে না। এ অর্থ বিতরণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতে হবে।’
২২টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৪৮৪ জন নার্স। এরপর মুগদা জেনারেল হাসপাতালের ৪৫৭ জন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ২৪৮ জন, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৪৮ জন, কুয়েত মৈত্রী হাসপাতালের ২৬৫ জন, নারায়ণগঞ্জ ৫০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৮৫ জন, সিলেটের শহীদ শামদুদ্দীন হাসপাতালের ১৫১ জন নার্স এ প্রণোদনার অর্থ পাচ্ছেন।
এছাড়া মুন্সিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ২২ জন, কমলাপুর জেনারেল হাসপাতালের ১৮ জন, রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের ৮৬ জন, বসুন্ধরা অস্থায়ী কোভিড হাসপাতালের ১৫ জন, রাজবাড়ী সদর হাসপাতালের ৩৩ জন, চাঁদপুরের ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬২ জন, মিরপুর মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণের ৮২ জন, ঝিনাইদহের সদর হাসপাতালের ৩১ জন, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৩১ জন, বরিশাল সদর হাসপাতালের ৫৪ জন, বাগেরহাটের সদর হাসপাতালের ৫০ জন, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ১০ জন, হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৬০ জন, চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালের ২৩ জন এবং মাদারীপুরে সদর ও কোভিড হাসপাতালে ৪০ জন নার্স।
-
১৭ অক্টোবর, ২০২১
-
২৫ মে, ২০২১
-
২২ এপ্রিল, ২০২১
-
১৬ ডিসেম্বর, ২০২০
বিজয় দিবসে চিকিৎসক ভাবনা
কিছু চিকিৎসকের অবহেলায় যেন পুরো চিকিৎসক সমাজ ক্ষতিগ্রস্ত না হয়
-
১২ ডিসেম্বর, ২০২০
-
০৮ অগাস্ট, ২০২০
-
৩০ জুন, ২০২০